Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, সুরক্ষিত ২ পাইলট

কলাইকুন্ডায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল হক অ্যাডভান্সড জেট বিমান৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৬, ১৮:০৭

options
link
কলাইকুণ্ডায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, সুরক্ষিত ২ পাইলট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার হক অ্যাডভান্সড জেট বিমান৷ প্রশিক্ষণ দেওয়ার জন্য দুই বায়ুসেনাকে নিয়ে আকাশে ওড়ার মুখেই ‘হক ট্রেনার’ বিমানটি ভেঙে পড়ে। বায়ুসেনা সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগের কারণেই ভেঙে পড়ে বিমানটি৷ বিমানের দুই চালকই অক্ষত রয়েছেন বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে৷

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এ রাজ্যে বায়ুসেনা ঘাঁটি কলাইকুণ্ডা থেকে ‘টেক অফ’ করে বিমানটি৷ এয়ার স্টেশনের ভিতরেই ভেঙে পড়ে বিমানটি৷ গতবছরের জুন মাসেও ঠিক এই জায়গাতেই আরেকটি ‘হক ট্রেনার’ বিমান ভেঙে পড়েছিল। এদিনের ঘটনার তদন্তে ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.