Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

পাচারকারীদের হাত থেকে উদ্ধার ১০৫১টি শিশু

নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান শুরু করে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৬, ১৬:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৬, ১৬:১৬

options
link
পাচারকারীদের হাত থেকে উদ্ধার ১০৫১টি শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাচারকারীদের কবল থেকে প্রায় ১০৫১ বাচ্চাকে উদ্ধার করল ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান শুরু করে পুলিশ৷ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মুসকান-২’৷ তার ফলেই এতগুলি নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হল৷

গত ২৫ জুলাই থেকে শুরু করা হয় এই উদ্ধার অভিযান৷ সারা রাজ্য জুড়ে শিশু পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করতে সক্রিয় হয়ে ওঠে অপরাধদমন শাখা৷ গতবছর ‘মুসকান-১’ অভিযানের ফলে প্রায় ৯০০ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷ সেই সাফল্য মাথায় রেখেই দ্বিতীয় দফায় অপারেশনের পরিকল্পনা নেওয়া হয়৷  এবার সাফল্য মিলল আরও বেশি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল হাজারেরও বেশি শিশুকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওড়িশা রাজ্য পুলিশের অপরাধদমন শাখার স্পেশাল ডিজি বি কে শর্মা জানাচ্ছেন, এই সাফল্যের পর খুব তাড়াতাড়ি পরের দফার অপারেশন শুরু হবে৷ ওড়িশার বাইরে আরও ১০টি রাজ্য জুড়ে অভিযান চালানো হবে৷ ২৪ আগস্টের মধ্যে সেই অভিযান সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.