সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বোমারু বিমান, যুদ্ধবিমান ও নজরদারির কাজে ব্যবহৃত বিমানকে আকাশে দীর্ঘক্ষণ উড়তে সাহায্য করবে এমন ছয়টি রিফুয়েলিং এয়ারক্রাফট কিনবে ভারত৷ এগুলি মূলত ট্যাঙ্কারের কাজ করবে৷ মাঝ-আকাশে যুদ্ধবিমানগুলিতে জ্বালানি ভরা যাবে এই রিফুয়েলিং এয়ারক্রাফট বা ট্যাঙ্কার থেকে৷ গত এক দশক ধরে গ্লোবাল টেন্ডার ডেকেও চড়া দামের জন্য ওই বিমানগুলি কিনতে পারছিল না ভারত৷
২০০৬ সালে বায়ুসেনা নতুন ছ’টি ট্যাঙ্কার কেনার আবেদন জানায় প্রতিরক্ষা মন্ত্রককে৷ ২০০৩-০৪ সালে ছ’টি ইলিউশন-৭৮ মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট কিনেছিল ভারত৷ পাকিস্তানের জন্য আগ্রাতে ওই ছ’টি ট্যাঙ্কার মোতায়েন রাখা হয়েছিল৷ নতুন ট্যাঙ্কারগুলি চিনা আগ্রাসনের কথা মাথায় রেখে রাজ্যের পানাগড়ে মোতায়েন রাখার কথা ছিল৷ কিন্তু দামের জন্য সেই পরিকল্পনা বাতিল করতে হয় প্রতিরক্ষা মন্ত্রককে৷ এখন ফের চিনা আগ্রাসন মাথাচাড়া দিয়ে ওঠায় নতুন করে রিফুয়েলিং এয়ারক্রাফট কেনার কথা ভাবতে শুরু করেছে মন্ত্রক৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন