সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গ্রাম গুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তাব পাশ হয়েছিল ইউপিএ আমলে৷ কিন্তু, মাত্র দুই হাজার কিলোমিটারই অতিক্রম করতে পেরেছিল মনমোহন-সনিয়া সরকার৷ মোদি সরকার ক্ষমতায় এসেই কাঁধে তুলে নিয়েছিল সেই গুরুদায়িত্ব৷ সেই দায়িত্ব যথাযথ পালন করেই আজ দেশের নব্বই হাজার কিলোমিটার স্থানকে অপটিকাল ফাইবার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে৷ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শংকর প্রসাদ৷
এর ফলে এখনও পর্যন্ত ভারতের ৬৮ হাজার গ্রাম পঞ্চায়েতে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান তিনি৷ তাঁর দাবি, আগামী দিনে ভারত নেটের অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে দেশের প্রায় আড়াই লাখ গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা যাবে এই পরিষেবার আওতায়৷
এদিন কেন্দ্রীয় টেলকম মন্ত্রী জানান, আগের সরকার পরিকল্পনা করেছিল ঠিকই৷ তবে তাতে পরিকাঠামোগত ত্রুটি ছিল৷ ফলে তা বহুদিন ধরে আটকে ছিল৷ এনডিএ সরকার ক্ষমতায় এসেই ভারতনেট-এর কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়৷ সেই কারণেই ডিজিটালাইজেশনের পথে এতটা এগোতে পেরেছে ভারত৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন