Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এবার বিমানে সংযত না হলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায়

খুব শিগগিরিই এই ব্যবস্থা কার্যকর করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৮:০৩

options
link
এবার বিমানে সংযত না হলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানে সফরকালীন সংযত থাকতে হবে যাত্রীদের। নইলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায়। খুব শিগগিরিই এই ব্যবস্থা চালু করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার।  এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহাকে।

উরি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়াও বিমানে যাত্রীদের অনৈতিক ব্যবহারের নজির বেড়েই চলেছে। গত মাসে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী উড়ানে এক যাত্রী বিমানের শৌচালয়ে উলঙ্গ হয়ে সেখান থেকে ফোন মারফত বিমানসেবিকাকে ডেকে অশালীন আচরণ করেন। এর কয়েকদিন পরই গুজরাটের এক ব্যক্তিকে বিমান চলাকালীন বিমান সেবিকার সঙ্গে সেলফি তোলার জন্য এবং ধূমপান করার জন্য গ্রেফতার করা হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানযাত্রীদের এই সমস্ত আচরণের জন্য এবার অসামরিক বিমানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মার্কিন মুলুকের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মাথায় রেখেই এই ‘নো ফ্লাই’ তালিকা চালু করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ আচরণ বিধি। যা লঙ্ঘন করলেই মিলবে শাস্তি।  ‘অপরাধী’ যাত্রীকে ফেলে দেওয়া হবে নিষিদ্ধদের তালিকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.