Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভারতীয় বন্দিকে আক্রমণ পাকিস্তানের জেলে!

কারাগারের বাকি বন্দিরাই এই আক্রমণ চালিয়েছেন বলে সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৬, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৬, ১৭:১৭

options
link
ভারতীয় বন্দিকে আক্রমণ পাকিস্তানের জেলে! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারতীয় বন্দির উপর আঘাত নেমে এল পাকিস্তানে৷ পাকিস্তানের জেলে ভারতীয় বন্দির উপর গত দু’মাসে দু’বার আক্রমণ হল বলে জানা গিয়েছে৷ কারাগারের বাকি বন্দিরাই এই আক্রমণ চালিয়েছেন বলে সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর৷

৩১ বছরের হামিল নিহাল আনসারি জাল পরিচয়পত্র বানিয়ে পাকিস্তানে প্রবেশ করার অপরাধে সাজাপ্রাপ্ত৷ তাঁকে তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে পাক প্রশাসন৷ সাজাপ্রাপ্ত আনসারি পেশোয়ার জেলে বন্দি৷ জানা গিয়েছে, ভারতীয় হওয়ার অপরাধে তাঁকে বার বার আক্রমণ করছেন কারাগারের অন্যান্য বন্দিরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাকিস্তানের এক যুবতীকে ভালবেসে আফগানিস্তান দিয়ে সে দেশে অনুপ্রবেশ করেন আনসারি৷ আর এর পরেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরা পরে যান তিনি৷ পাকিস্তানের ভুয়া পরিচয়পত্র বহন করার অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া হয় পাক প্রশাসনের পক্ষ থেকে৷

হামিদের আইনজীবী কাজি মহম্মদ আনোয়ার জানিয়েছেন, বর্তমানে নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সেলে রাখা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.