প্রণব সরকার: আইনজীবীর স্ত্রীকে ধর্ষণ করলেন মহকুমা বিচারক পান্না আহমেদ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ত্রিপুরায়৷ জানা গিয়েছে, আগরতলায় নিজের বাড়িতে ডেকে এনে ওই মুসলিম মহিলাকে ধর্ষণ করেন পান্না৷ তবে ঘটনার পরই পালিয়ে গিয়েছেন ওই বিচারক৷ অভিযুক্তকে গ্রেফতার করতে রেড কর্নার নোটিস জারি করেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্দেশে ইতিমধ্যেই ওই বিচারককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে৷ ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷
পুলিশ জানিয়েছে, মহকুমা বিচারক পালিয়ে বাংলাদেশে চলে যেতে পারেন৷ তাই অভিযুক্তকে ধরতে রাজ্য সরকার বিচারকের স্থাবর, অস্থাবর সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ভাবছে৷ ইতিমধ্যেই পান্না আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷
জানা গিয়েছে, সোনামুড়া বারের এক আইনজীবী আগরতলার একটি স্কুলে দুই ছেলেকে ভর্তি করেন৷ যাতায়াত ও ছেলেদের পড়াশোনার সুবিধার জন্য ওই আইনজীবীর স্ত্রী আগরতলায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য আসেন৷ পান্না আহমেদের বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয় এই খবর শুনে তিনি বিচারকের বাড়িতে যান৷ সে সময় ওই বিচারক বাড়িতে ছিলেন না৷ পরে মোবাইলে তাঁদের কথা হয়৷ পরের দিন বিচারক ফোন করে ওই মহিলাকে বাড়িতে ডাকেন৷ বিচারকের কথা মতো ওই মহিলা তাঁর বাড়িতে গেলে পান্না আহমেদ তাঁকে ধর্ষণ করেন৷ এমনকী, ঘটনার কথা প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন