Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

মাল্যর আটটি গাড়ি নিলামে তুলবে SBI

বাড়ি বিক্রিতে ব্যর্থ এসবিআই-এর নজরে মাল্যর গাড়ির সম্ভার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৬, ১৬:৪৭

options
link
মাল্যর আটটি গাড়ি নিলামে তুলবে SBI zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের বিজয় মাল্যের কিংফিশার হাউস বিক্রি করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর তাঁর গাড়ি বিক্রি করে ঋণ শোধের চেষ্টা শুরু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ বিজয় মাল্যের বিপুল গাড়ির সম্ভারের মধ্যে ৮টি গাড়ি নিলামে তুলবে এসবিআই ক্যাপ ট্রাস্টি কোম্পানি লিমিটেড৷

সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ২৫ আগস্ট মাল্যের আটটি গাড়ি নিলামে তুলে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা সংগ্রহের চেষ্টা করবে এসবিআই৷ যদিও সেই টাকা সমুদ্র থেকে এক ঘটি জল তোলার সমান৷ কারণ, তাদের কাছে মাল্যের ঋণের পরিমাণ ৬,৯৬৩ কোটি টাকা৷ ওই গাড়িগুলি এখন কিংফিশার হাউসেই রাখা হয়েছে৷ ২৩ আগস্ট পর্যন্ত নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে৷ ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে পারবেন আগ্রহী ক্রেতারা৷ এর আগে ১৫০ কোটি টাকা থেকে কমিয়ে ১৩৫ কোটি টাকায় কিংফিশার হাউস নিলামের চেষ্টা করা হলেও কোনও ক্রেতার তরফ থেকে সাড়া মেলেনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.