সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোল ফ্রি হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইটের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে সাধারণ মানুষদের অংশগ্রহণের জন্য গড়ে তোলা হবে কিয়স্ক৷
অনুষ্ঠানটির আয়োজকদের সূত্রে জানানো হয়েছে, ওই কিয়স্ক থেকে ফোন করে তাঁদের সমস্যার কথা ‘মন কি বাত’ অনুষ্ঠানের উদ্যোক্তাদের জানানো যাবে৷ আপাতত এরকম আটটি কিয়স্ক গড়ে তোলা হবে, পরে ধীরে ধীরে আরও বেশি সংখ্যক কিয়স্ক স্থাপন করা হবে৷ চলতি মাসের শেষে হরিদ্বার, গোরখপুর, ইন্দৌর, পুদুচেরি, দেরাদুন, উদয়পুর, ভিলওয়ারা ও চেন্নাইতে গড়ে তোলা হবে কিয়স্কগুলি৷ কোনও রাজনৈতিক রং দেখে নয়, সাধারণ মানুষের সমস্যাকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷ মন কি বাত-এর প্রতিটি এপিসোডে বহু মানুষ ফোন করে, চিঠি লিখে বা মেল করে তাঁদের সমস্যা জানান৷ এবার এই কিয়স্কে এসে তাঁরা সমস্যা জানাতে পারবেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন