সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা ভাল নেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার৷ চিকিৎসাধীন অবস্থায় তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি৷ তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক এবং দলের তরফ থেকেও বিশেষ কোনও তথ্য দেওয়া হচ্ছে না৷ আর তাই এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে৷ আম্মার স্বাস্থ্যের খবরাখবর না পেয়ে হাসপাতালের বাইরেই ভিড় জমিয়েছেন তাঁর সমর্থকরা৷ নিজেদের বাড়ি-ঘর, পরিবার-পরিজন ছেড়ে হাসপাতালের বাইরে ক্যাম্প করে থাকতে শুরু করেছেন বহু মানুষ৷ তাঁদের জীবনে আম্মার সুস্থ হয়ে ওঠার খবরই এখনও সর্বাধিক গুরুত্বপূর্ণ৷
এআইএডিএমকে কর্মী লিলি কল্পনা এবং পার্টির বহু সদস্য পাকাপাকিভাবে হাসপাতালের সামনে ক্যাম্প করে থাকতে শুরু করেছেন৷ তিনি জানিয়েছেন, “যবে থেকে নেত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন, আমরা তবে থেকেই হাসপাতালের বাইরে ওনার জন্য প্রচার চালাচ্ছি৷ আর ওঁর আরোগ্য কামনা করছি৷”
এর পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু ব্যক্তি হাসপাতালের আশেপাশে সাময়িক সময়ের জন্য বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করেছেন বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন