Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

যাদবপুরের ছাত্রর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রীতিমতো পরীক্ষায় স্ট্যান্ড করা এই ছাত্র বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকার ছেলে বলে জানা গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৫, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৫, ১৪:৩৮

options
link
যাদবপুরের ছাত্রর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও শ্লীলতাহানির ঘটনা ঘটল যাদবপুরে৷ ইংরাজি বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে তারই এক সহপাঠী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷ ক্যাম্পাস চত্বরেই অভিযুক্ত ছাত্র ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ৷ শুধু তাই নয় অশালীন আচরণের পাশাপাশি ওই ছাত্রীকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও খারাপ মেসেজও পাঠায় ওই ছাত্র৷ ছাত্রর পাঠানো ওই অশালীন মেসেজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমতো ভাইরাল হয়ে যাওয়ায় এই ঘটনাটি সকলের নজরে আসে৷

13781966_1001247909923754_6610989227497211252_n

Advertisement

জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ে বেশ মেধাবী বলেই পরিচিত৷ রীতিমতো পরীক্ষায় স্ট্যান্ড করা এই ছাত্র বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকার ছেলে বলে জানা গিয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ছাত্রর নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ছাত্রীর এহেন কড়া পদক্ষেপের পরই আরও বহু ছাত্রী ওই ছাত্রের এমন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন৷

তবে এখনও শ্লীলতাহানির ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ কর্তৃপক্ষ ছাত্রের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.