Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

দেশে এখন বর্ষার ভরা মরশুম

এবছর বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে বেশি

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৬, ১৭:০৭

options
link
দেশে এখন বর্ষার ভরা মরশুম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ দেশে এখন ভরা বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে৷ মৌসম ভবন সূত্রে খবর, নির্ধারিত সময়ের দু’দিন আগেই রাজস্থানের সীমানা ছুঁয়েছে বর্ষা৷

এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৪ শতাংশ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন৷ তাদের সাম্প্রতিক বুলেটিনে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ও পূর্ব ভারত ছাড়া দেশের অন্যান্য অংশে এখন ভরা বর্ষা৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজস্থান, কচ্ছ-সহ অবশিষ্ট সমস্ত অংশে বর্ষা প্রবেশ করেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ৮ জুন কেরলে বর্ষা প্রবেশ করে৷ নির্ধারিত সময়ের সাতদিন পরে৷ বর্ষার মরশুমের সেই শুরু৷ জুলাইয়ের ১৫ তারিখ কচ্ছ ও রাজস্থানে প্রবেশ করার পর এখন দেশে বর্ষার ভরা সংসার৷ এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আগাম সতর্কতা জানিয়ে রেখেছে মৌসম ভবন৷

অন্যদিকে, বৃহস্পতিবার রাজস্থানের বিভিন্ন অংশে ব্যাপক বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ডুঙ্গারপুর জেলার গলিয়াকোটে সর্বাধিক বৃষ্টিপাত হয়। রাজস্থানের একাধিক শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জয়পুর ও ভরতপুর ছাড়া রাজ্যের বাকি অংশগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। রাজ্যের ১৮টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.