Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শিশুকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেরার বাবা!

এর কিছুক্ষণ পরই কাদির ফোন করে তার স্ত্রীকে জানায়, সে বাইকুল্লার কাছে চলন্ত ট্রেন থেকে ছেলেকে ফেলে দিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৬, ২০:১৮

options
link
শিশুকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেরার বাবা! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন থেকে দুধের শিশুকে ছুড়ে ফেলে দিল বাবা! কোনও সিনেমার প্লট নয়৷ বাস্তবেই ঘটল এমন নৃশংসতার ঘটনা৷ মুম্বইয়ে দুই বছরের শিশুকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল বাবা৷ এই ঘটনায় কাইফ খান নামে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

শিশুটির বাবা কাদির খানই খোদ পরিবারের লোকজনকে ফোন করে জানায় সে তার ছেলেকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছে৷ এরপর থেকেই ফেরার সে৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ৷
প্রসঙ্গত, এক সপ্তাহ আগে কাদির তার পরিবারের সঙ্গে মুম্বইয়ের চৌকি মহল্লায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে৷ কাইফ ছাড়াও কাদির ও তার স্ত্রী সামিনার পাঁচটি কন্যাসন্তান রয়েছে৷
মঙ্গলবার দুপুরে আত্মীয়দের সঙ্গে সামিনা কথাবার্তায় ব্যস্ত ছিলেন৷ তিনি মনে করেছিলেন ছোট্ট কাইফ তার দিদিদের সঙ্গে বাইরে খেলছে৷ কিন্তু বিকেলের দিকে তিনি জানতে পারেন তাঁর ছেলে নিখোঁজ৷ পরিবারের সবচেয়ে ছোট সন্তান কাইফের খোঁজে সন্ধান শুরু করে তাঁর পরিবার৷ ঘটনার কথা জানাতে সামিনা স্বামী কাদিরকে ফোন করেন৷ কিন্তু কাদিরের ফোন বন্ধ ছিল| স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সামিনা তাঁর পরিবারের লোকজনের সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন৷
এর কিছুক্ষণ পরই কাদির ফোন করে তার স্ত্রীকে জানায়, সে বাইকুল্লার কাছে চলন্ত ট্রেন থেকে ছেলেকে ফেলে দিয়েছে৷ এরপরই সামিনার পরিবার পুলিশকে ঘটনাটি জানায়৷ জিআরপি শিশুটির দেহ উদ্ধার করে৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.