Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিতর্কিত ধর্মপ্রচারক জাকিরের প্রশংসায় দিগ্বিজয়, ভাইরাল ভিডিও!

জাকির নায়েক আবেদন করেন, সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:২৩

options
link
বিতর্কিত ধর্মপ্রচারক জাকিরের প্রশংসায় দিগ্বিজয়, ভাইরাল ভিডিও! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের বিতর্কিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েকের প্রশংসা করে বিপাকে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং৷ বৃহস্পতিবার থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ ভিডিওয় দেখা যাচ্ছে জাকিরের ভূয়সী প্রশংসা করছেন দিগ্বিজয় সিং৷ ভিডিওটি অবশ্য ২০১২ সালের বলে সংবাদসংস্থা সূত্রে খবর৷ পিস টিভিতে সম্প্রচারিত সেই ভিডিওয় জাকিরকে ‘শান্তির দূত’ বলে মন্তব্য করেন বিতর্কিত এই কংগ্রেস নেতা৷ তাঁর মন্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে দেখে আজ টুইট করে সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলতে চেয়েছেন দিগ্বিজয় সিং৷ এদিন তাঁর টুইট, “ভারত বা বাংলাদেশ সরকার জাকিরের বিরুদ্ধে আইএস-আঁতাঁতের প্রমাণ পেলে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করবে৷”

বিতর্ক অবশ্য দ্বিগ্বিজয় সিংয়ের নিত্যসঙ্গী৷ ওসামা বিন লাদেনকে ‘ওসামাজি’ ও মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সৈয়দকে ‘সাহেব’ বলে মন্তব্য করে আগেও সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ ঢাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরই নায়েকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ অভিযোগ, নিজের বক্তৃতায় সরাসরি সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেন তিনি৷

(বিতর্কিত ধর্মগুরু জাকিরের বিরু‌দ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

আরও নির্দিষ্ট করে বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার দাবি করে, পাঁচ সন্ত্রাসবাদীর মধ্যে অন্যতম রোহন ইমতিয়াজ গত বছর নায়েকের কথা উদ্ধৃত করে ফেসবুকে একটি পোস্ট করে৷ সম্প্রতি পিস টিভি নামে ইসলাম ধর্মকথা প্রচারকারী একটি আন্তর্জাতিক চ্যানেলে বক্তৃতা করার সময় জাকির নায়েক আবেদন করেন, সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷ এই মন্তব্যের পরেই জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আজ সেই বিতর্কেই নাম জড়িয়ে গেল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের৷ এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তি ঢাকতে পারছে না কংগ্রেসও৷

দেখুন বিতর্কিত সেই ভিডিও-

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.