Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পাক শিল্পীদের ভারতে কাজ করা উচিত: রাধিকা আপ্তে

রাধিকার যুক্তি, যদি সুইস ঘড়ির বিপণি ভারতে খুলতে পারে, তাহলে পাক শিল্পীরা কেন কাজ করবেন না?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৬, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৬, ১৩:৫৮

options
link
পাক শিল্পীদের ভারতে কাজ করা উচিত: রাধিকা আপ্তে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে কাজ করা উচিত না উচিত নয়? বলিউডে এখন এটি লক্ষ নয়, কোটি টাকার প্রশ্ন৷ কারণ কোটি টাকার লেনদেনই জড়িত রয়েছে এই প্রশ্নের উত্তরের সঙ্গে৷ উত্তর নিয়ে অবশ্য বেশ বিভাজন তৈরি হয়েছে বি-টাউনের মাটিতে৷ সলমন এবং তাঁর ‘বিইং’ বন্ধুরা চান পাকশিল্পীরা এ দেশে কাজ করুন৷ নানা পাটেকররা আবার মনে করেন শিল্পীর চেয়ে দেশ বড়৷ আবার কলাকুশলীদের একাংশ সিদ্ধান্তর ভার সরকারের উপর চাপিয়ে মতবিরোধ থেকে দূরেই থাকতে চাইছেন৷

তবে রাধিকা আপ্তে ভারত-পাক ইস্যু থেকে মোটেও দূরে থাকতে চাইছেন না৷ তাঁর কথায়, পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের অবশ্যই ভারতে কাজ করা উচিত৷ নিজের বক্তব্যের স্বপক্ষে ‘পার্চড’ অভিনেত্রীর যুক্তি, যদি সুইস ঘড়ি ভারতে এসে নিজেদের বিপণি খুলতে পারে, তাহলে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদেরও এখানে কাজ করতেই পারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ইন্ডিয়ান মোশন পিকচার্স আর্টিস্ট অ্যাসোসিয়েশন (IMPAA) ইতিমধ্যে পাকিস্তানের শিল্পীদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ তবে, ব্যতিক্রমের রাস্তায় হাঁটাই পছন্দ রাধিকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.