Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬

পাম্পোরে সরকারি ভবনে ভয়াবহ জঙ্গি হামলা

ঝিলম নদী পেরিয়ে তারা নৌকায় চেপে এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৯:২০

options
link
পাম্পোরে সরকারি ভবনে ভয়াবহ জঙ্গি হামলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনগর থেকে ১৫ কিমি দূরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর ইডিআই বিল্ডিং ক্যাম্পাস ভবনে ভয়াবহ জঙ্গি হামলা। প্রায় সাত ঘণ্টা ধরে সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই৷ ভবনের ভিতর থেকে ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ৷ জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক সেনা জওয়ান৷

সংবাদসংস্থা সূত্রে খবর, ভবনের ভিতরে কোনও পণবন্দী না থাকলেও ২-৩ সন্দেহভাজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত শ্রীনগরের এই ভবনে কোনও ভারতীয় নাগরিক ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ৷ সেনা সূত্রে খবর, ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঢোকে জঙ্গিরা। ঝিলম নদী পেরিয়ে তারা নৌকায় চেপে এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। গোটা চত্বর ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনও চলছে।

দেখুন ভিডিও: 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.