সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালতিস্তান প্রদেশে হাজার হাজার মানুষ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন শনিবার৷ পাক সেনাবাহিনীর বিরুদ্ধে উঠল অমানুষিক অত্যাচারের অভিযোগ৷ বিক্ষোভ দেখানোর অভিযোগে স্থানীয় নেতা বাবা জান-সহ অন্তত ৫০০ যুবককে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষাবাহিনী৷
আন্দোলনকারীদের দাবি, পাক সেনাবাহিনীকে প্রদেশের মাটি ছাড়তে হবে৷ পাশাপাশি, গিলগিতের বাসিন্দাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার দিতে হবে৷ কিন্তু পাক সেনাবাহিনী যে এই আন্দোলনকে কোনওভাবেই বরদাস্ত করবে না, তা এদিনের ধরপাকড় থেকেই স্পষ্ট৷ এই আন্দোলন থেকেই উঠল পাকিস্তান বিরোধী স্লোগান৷ ক্রুদ্ধ আন্দোলনকারীরা গিলজিতের শিয়া অধ্যুষিত শহরগুলিতে পতাকা হাতে রাস্তায় নেমেছেন৷ সুন্নি অধ্যুষিত পাকিস্তানে গিলগিত-বালতিস্তান প্রদেশেই শিয়াদের আধিপত্য রয়েছে৷ আন্দোলনকারীদের অভিযোগ, ‘চিন-পাকিস্তান ইকোনমিক করিডর’-এর কাজ অবিলম্বে বন্ধ করতে হবে৷ তাঁদের দাবি, নয়া প্রকল্পের ফলে শুধুমাত্র চিনা ও পাক অধিকৃত পাঞ্জাবের লাভ হবে৷ পাশাপাশি এই আন্দোলনকে স্তব্ধ করতে পাক সেনাবাহিনী চরম নিষ্ঠুরতা দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরও জন্মু ও কাশ্মীরের অংশ৷ শুধু তাই নয়, পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানের মাটিতে পাকিস্তান যে হিংসা চালাচ্ছে তা বিশ্বের সামনে তুলে ধরার কথাও বলেছেন প্রধানমন্ত্রী৷ সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আজাদ কাশ্মীরের প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যও প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন৷
দেখুন ভিডিও:
WATCH: Protest in Pak occupied Gilgit Baltistan against Pakistan and demanding release of activist Baba Janhttps://t.co/KuIFEVDZsS
— ANI (@ANI_news) August 13, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন