সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি মডেল এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আইকন কান্দিল বালোচের হত্যার অপরাধে এবার কান্দিলের ভাইয়ের পাশাপাশি তাঁর তুতোভাই এবং বোনকেও গ্রেফতার করল পুলিশ৷
পুলিশের সন্দেহ, কান্দিলকে হত্যা করার সময় এই ভাই ও বোনের সাহায্য নিয়েছিল কান্দিলের দাদা ওয়াসিম৷ আর তাই শাহনাজ এবং হক নওয়াজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷
গত ১৬ জুলাই কান্দিলের ভাই ওয়াসিম মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে কান্দিলকে শ্বাসরোধ করে হত্যা করে৷ কান্দিলের বাবা-মাই পুলিশের কাছে নিজের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন৷ এরপর ওয়াসিমকে গ্রেফতার করা হলে সে সাফ জানিয়ে দেয়, পরিবারের সম্মান বাঁচাতেই কান্দিলকে হত্যা করেছে সে৷ যদিও জেরায় সে জানিয়েছিল একাই হত্যা করেছে কান্দিলকে৷ কিন্তু পুলিশের অনুমান সত্যি কথা বলছে না ওয়াসিম৷ তাই তদন্তকে এগিয়ে নিয়ে জোর খাতিরে এবার কান্দিলের তুতোভাই এবং বোনকেও গ্রেফতার করল পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন