নিজস্ব সংবাদদাতা, হুগলি: চাঁপদানির সাত নম্বর রেলগেটের কাছে একটি ভ্যাট থেকে সাত বছরের একটি শিশুকন্যার নগ্ন মৃতদেহ উদ্ধার হল৷ পুলিশের প্রাথমিক অনুমান টাকার জন্য শিশুটিকে খুন করা হয়৷ সাত বছরের একটি শিশুকে কেন আর কেই বা এমন নৃশংসভাবে খুন করল তা নিয়ে চাপান-উতোর শুরু হয়েছে৷
জানা গিয়েছে মেয়েটির নাম প্রিয়া রাম৷ তার বাবা ছোটেলাল রাম স্থানীয় ডালহৌসি জুটমিলের কর্মী৷ জুটমিলে আট নম্বর কুলি লাইনে থাকেন পরিবার নিয়ে৷ মঙ্গলবার সকাল থেকেই খোঁজ মিলছিল না ছোট্ট প্রিয়ার৷ দিনভর ছোটেলাল আর তাঁর পরিজনেরা তল্লাশি চালিয়েছে৷ এমনকী বিকেলের দিকে রিকশা করে প্রিয়ার খোঁজ চালানো হয় এলাকায়৷ কিন্তু কোনও খোঁজ মেলেনি৷ এদিন সকালে একটি ভ্যাটের সামনে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়৷
এদিকে এই মৃত্যুর জন্য স্থানীয় হরিওম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রিয়ার বাবা ছোটেলাল৷ তাঁর অভিযোগ, কয়েকমাস আগে ১০-১১ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি৷ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করতে না পারায় বারবার তাগাদা দিচ্ছিল ওই ব্যক্তি৷ ছোটেলাল কিছুটা সময় চেয়েছিলেন টাকা শোধ করার জন্য৷ কিন্তু সময় দেওয়ার বদলে উল্টে হুমকি দিয়েছিল ওই ব্যক্তি৷ অভিযোগ পেয়ে পুলিশ ছোটেলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে৷ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন