সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসের ২ তারিখ থেকে ফেসবুকে ঘোরাফেরা করছে কাহিনীটা৷ সবমিলিয়ে প্রায় ৭২ হাজার লাইক ও ১০ হাজার শেয়ার৷ কিসের কাহিনী? কেন এত লোক লাইক-শেয়ার করছে এই কাহিনী? উত্তর মিলল বেঙ্গালুরুর জনৈক শ্রীকান্ত সিংয়ের লেখা আনন্দ নামে এক ট্যাক্সি চালকের কাহিনীতে৷ বেঙ্গালুরুর রাস্তায় উবের-এর ট্যাক্সি চালান আনন্দ৷ শিক্ষাগত যোগ্যতায় আইআইটির স্নাতক৷ দীর্ঘদিন বিদেশে কাজ করেছেন সব ফেলে মাটির টানে ফিরে এসেছিলেন দেশে৷
এখন তাঁর সম্পত্তি বলতে ৫০টি ট্যাক্সি, যা উবের-এর জন্যই খাটে এবং গুটি কয়েক ওয়াইন ফার্ম৷ এরপরেও নিজে কেন ট্যাক্সি চালান তিনি? এই প্রশ্নই শ্রীকান্ত করেছিলেন আনন্দকে৷ আনন্দের উত্তর শুনে থ হয়ে যান তিনি৷
শ্রীকান্তের প্রশ্নের উত্তরে আনন্দ জানান, ক’দিন আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর গাড়ির চালক৷ মৃত চালকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু, আত্মসম্মানী পরিবার তা নিতে অস্বীকার করে৷ সেই কারণেই তিনি ঠিক করেছেন, রোজ গাড়ি চালাবেন আর ভাড়া বাবদ যা টাকা উঠবে তা মৃত চালকের পরিবারের হাতে তুলে দেবেন৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন