সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন সুজন চক্রবর্তী৷ এ বিষয়ে বুধবারই মমতাকে চিঠি দিচ্ছেন বাম পরিষদীয় নেতা৷ জেলায় জেলায় বাম কর্মী-সমর্থকরা শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ সুজন চক্রবর্তীর৷ আর তাই খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি দিচ্ছেন যাদবপুরের বাম বিধায়ক৷
বামেদের অভিযোগ, দ্বিতীয়বার ক্ষমতায় আসায় তৃণমূলের অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না বাম কর্মীরা৷ জেলায় জেলায় তাঁদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের৷ তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে এই অভিযোগের সুরাহা চাইবেন সুজন৷ কয়েকদিন আগে এই একই অভিযোগ তুলেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন