সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে প্রেম৷ আচমকা বিচ্ছেদ৷আর হারানো প্রেমিকাকে খুঁজতে গিয়েই ভুল করে ঢুকে পড়া পাকিস্তানে৷ তারপর থেকেই জেলবন্দি দশা কাটছে মুম্বইয়ের হামিদ নেহাল আনসারির৷ সম্প্রতি পাক জেলে তাঁর উপর একাধিক আক্রমণের খবর আসায় উদ্বিগ্ন ভারতীয় বিদেশমন্ত্রক৷ আর এরপরই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷
মুম্বইয়ের বাসিন্দা ২০১২ সালে বেআইনিভাবে পাকিস্তানে প্রবেশ করেন বলে অভিযোগ৷ তাঁর কাছে ছিল পাকিস্তানের নকল পাসপোর্ট৷ এই অপরাধে সে দেশের এক মিলিটারি কোর্ট তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে আনসারিকে৷ কিন্তু জেলেই পাকিস্তানি বন্দিদের তুমুল আক্রমণের মুখে পড়েন তিনি৷ পুরো ঘটনায় উদ্বিগ্ন বিদেশমন্ত্রক৷সম্প্রতি সে কথা টুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ পাকিস্তানের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের তিনি আনসারির সঙ্গে জেলে বা হাসপাতালে যোগাযোগ করার নির্দেশ দেন৷
আনসারির আইনজীবী কাজী মহম্মদ আনোয়ার জানিয়েছেন, আনসারিকে পেশোয়ার জেলে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের সঙ্গে রাখা হয়েছে৷ সেখানে অন্তত তিনবার মারাত্মক আক্রমণ হয়েছে তাঁর উপর৷ শুধু বন্দিরাই নয় জেলের আধিকারিকরাও তাঁর সঙ্গে অকথ্য অত্যাচার করে বলে অভিযোগ ওঠে৷ বিনা কারণেই প্রায় প্রত্যেকদিনই আনসারিকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করে পেশোয়ার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আনসারির আইনজীবী৷ সুষমার নির্দেশে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই আনসারির সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছে৷
I am very much disturbed to read about repeated attacks on Hamid Ansari who is detained in Peshawar jail since 2012. It is inhuman. /1
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 6, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন