Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সন্ত্রাসবাদের শিকার খোদ ইসলামি তীর্থ মদিনা

মদিনা শহরে মসজিদের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে৷ সৌদির আল-আরবিয়া চ্যানেলের খবর, এই বিস্ফোরণে তিন জন আত্মঘাতী জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৬, ০৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৬, ০৮:৫৬

options
link
সন্ত্রাসবাদের শিকার খোদ ইসলামি তীর্থ মদিনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে সৌদি আরবের পর পর তিন শহরে ঘটল আত্মঘাতী বিস্ফোরণ৷ সোমবার জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন৷ এর পর মদিনা শহরে মসজিদের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে৷ সৌদির আল-আরবিয়া চ্যানেলের খবর, এই বিস্ফোরণে তিন জন আত্মঘাতী জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে৷ যদিও অন্য সূত্রের খবর, শুধুমাত্র জঙ্গিদেরই মৃত্যু হয়েছে৷ প্রসঙ্গত মদিনার এই মসজিদটিতে চিরশয়ানে শায়িত রয়েছেন হজরত মহম্মদ৷ এদিনের তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে শিয়া-অধ্যুষিত কাতিফ শহরে৷ এখানেও একটি মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটেছে৷ জেড্ডায় বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও সন্দেহের তির যথারীতি আইএস-এর দিকেই৷ আমেরিকার স্বাধীনতা দিবসেই পর পর বিস্ফোরণে উদ্বিগ্ন মার্কিন রাজনৈতিক মহল৷
সোমবার সেহরির পর ফজরের নমাজের (ভোরের প্রার্থনা) একটু আগে ভোর চটো ১৫ নাগাদ ঘটে বিস্ফোরণটি৷ মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি উড়িয়ে দেয় ওই আত্মঘাতী ব্যক্তি৷ প্রথমটির বেশ কয়েক ঘন্টা পরই আরও তিনটি বিস্ফোরণ ঘটে৷ দূতাবাসে কর্মরত আধিকারিকদের সঙ্গে সেই মুহূর্তে যোগাযোগ করা না গেলেও জানা যায়, তাঁরা আহত হননি৷ তবে সৌদির অভ্যন্তরীণ মন্ত্রক মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ জারি রাখার চেষ্টা করছে৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.