Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

আন্দামানে আটক মায়ানমারের নৌকা

 গুলি করে নৌকাটি থামানো হয়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৬, ১৭:১৬

options
link
আন্দামানে আটক মায়ানমারের নৌকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ল ১১ জন যাত্রী-সহ মায়ানমারের একটি নৌকা৷ সন্দেহ হওয়ায় সোমবার গভীর রাতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নারকোন্ডাম দ্বীপে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী যাত্রী-সহ নৌকাটি আটক করে৷

বিশেষ সূত্রে খবর, সোমবার গভীর রাতে কোস্ট গার্ডের জাহাজ যখন রুটিন টহলদারি চালাচ্ছিল, তখনই নিরাপত্তারক্ষীরা সন্দেহজনক ওই নৌকাটি দেখতে পান৷ নৌকাটিকে বারবার থামতে বলা হলেও নৌকাটি গতি কমায়নি৷ বরং পালানোর চেষ্টা করতে থাকে বলে সূত্রের খবর৷ তখনই উপকূল রক্ষীবাহিনী গুলি চালাতে শুরু করে৷ প্রায় দু’ঘন্টা তাড়া করার পর নৌকাটি আটকান হয়, আটক করা হয় যাত্রীদের৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, নৌকাটির যাত্রীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ উপকূল রক্ষীবাহিনীর অনুমান, নৌকাটি করে সম্ভবত বেআইনি উপায়ে মানুষ পাচারের চেষ্টা হচ্ছিল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.