সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যাদানের সঙ্গে সোনা দানও ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ৷ কারও সাধ্য কম, কারও বেশি৷ তবে সবাই চেষ্টা করেন সাধ্যাতীত ভাবেই নিজ কন্যাকে বিদায় জানাতে৷ বিশেষ করে দাক্ষিণাত্যে বিয়ে মানেই সোনার আতিশয্য যেন একটু বেশিই৷ আইনের আড়ালে পণের দেওয়া নেওয়াও যে হয় না, তা নয়৷
পণের দাবি করেছেন হায়দরাবাদের সাহলা নেখিইলও৷ তবে, সোনা নয় তাঁর চাহিদা ছিল ৫০টি নতুন বই৷ হবু স্বামী আনিস নাবোদির কাছে ‘মেহের’ হিসেবে এই দাবিই জানিয়েছিলেন তিনি৷ বাকদত্তার এই দাবিতে পরিবার-পরিজনেরা তেমন খুশি না হলেও আনিস খুব খুশি৷ এমন একজন জীবনসঙ্গীকে কোনও মতেও ছাড়তে রাজি নন তিনি৷ কথা মতো বেঙ্গালুরু গিয়ে ৫০টি বই কিনে এনে তবেই নিকাহ সেরেছেন৷
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী সাহলা৷ নিজের এই দাবির মাধ্যমে সমাজকে পণপ্রথার বিরুদ্ধে সচেতন করে তুলতে চেয়েছেন তিনি৷ একইসঙ্গে সোনা ছাড়াও যে বিয়ে সম্ভব, সেটাই নিজের আত্মীয়-পরিজনদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন বলে দাবি তাঁর৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন