স্টাফ রিপোর্টার: স্টুডিও পাড়ায় একডাকে সবাই চিনত তাঁকে৷ কেন, কী কারণে দীপা এই পদক্ষেপ নিল, তা এখনও ভেবে উঠতে পারছেন না কেউ৷ দীপা মল্লিক (৩২)৷ শনিবার রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে উদ্ধার হল টলিউডের এই হেয়ার ড্রেসারের ঝুলন্ত দেহ৷
অবিবাহিত দীপা ছিলেন টলিউডের টেকনিশিয়ানস স্টুডিওর হেয়ার ড্রেসার৷ মাকে নিয়ে তিনি থাকতেন রিজেন্ট পার্কের করুণাময়ী ব্রিজ লাগোয়া এম এন সেন লেনের ফ্ল্যাটে৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালেই মায়ের সঙ্গে ঝগড়া করে বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়ে টালিগঞ্জ করুণাময়ীর ফ্ল্যাটে আসেন দীপা৷ সেই সময় দীপার ফ্ল্যাটে কেউ ছিলেন না৷ প্রতিবেশীরাই দীপার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ খবর দেন পুলিশে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীপাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
দীপার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড৷ শেষ শ্রদ্ধা জানাতে বাঙুর হাসপাতালে যান পরিচালক রাজ চক্রবর্তী, প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা-সহ টলিউডের একাধিক তারকা৷ ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসও৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন