Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ফের ‘সেলফি’র টানে মৃত্যুর কবলে ২

মৃত দশম শ্রেণির দুই ছাত্র সইফ আলি খান ও ফৈজি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০১৬, ১৭:০৬

options
link
ফের ‘সেলফি’র টানে মৃত্যুর কবলে ২ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেলফির টান মৃত্যুর কবলে নিয়ে গেল দুটি তরতাজা প্রাণকে৷ উত্তরপ্রদেশের রামপুরের কোশিবাঁধের ঘটনা৷ মৃত দশম শ্রেণির দুই ছাত্র সইফ আলি খান ও ফৈজি৷

বৃহস্পতিবার কোশিবাঁধের কাছে পিকনিকে গিয়েছিল সইফ, ফৈজি ও তাদের ১০ বন্ধু৷ ছবি তোলার নেশায় জলে নেমে পড়ে তারা৷ সেলফির নেশায় বে-খেয়ালে চলে যায় গভীর জলের দিকে৷ হুঁশ ফেরে যখন স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে৷ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে সবাই৷ ছাত্রদের চিৎকার শুনে জলে ঝাঁপ দেন পেশাদার ডুবুরিরা৷ ১০ জনকে বাঁচিয়ে ফেরাতে পারলেও জলের স্রোতে ভেসে যায় সইফ ও ফৈজ৷ বেশ কিছুক্ষণ পরে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেলফি তুলতে গিয়ে মৃত্যুর কবলে পড়ার এই ঘটনা নতুন নয়৷ ক’দিন আগে এভাবেই সেলফি তুলতে নদীতে ডুবে প্রাণ হারাণ সাত তরুণ৷ ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়েও প্রাণ হারানোর ঘটনা ঘটেছে৷ নতুন এই ঘটনা ফের আজকের প্রজন্মের সেলফি ম্যানিয়ার বিপজ্জনক দিক তুলে ধরল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.