Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পারিবারিক দ্বন্দ্বের জেরে পুড়িয়ে মারা হল দুই দলিতকে

আবারও নতুন করে মাথাচারা দিল দলিত ইস্যু৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৬, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৬, ১২:৪২

options
link
পারিবারিক দ্বন্দ্বের জেরে পুড়িয়ে মারা হল দুই দলিতকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও দলিত হত্যার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ৷ বুধবার রাতে উত্তরপ্রদেশের গোরখপুরে দলিত সম্প্রদায়ের দু’জনকে পুড়িয়ে মারার ঘটনায় আবারও নতুন করে মাথাচারা দিল দলিত ইস্যু৷

জানা গিয়েছে, বুধবার রাতে গোরখপুর জেলার চৌরাচৌরিতে একটি সিমেন্ট পাইপ ফ্যাক্টরির সামনে ঘুমিয়ে ছিলেন সন্তোষ পাসওয়ান এবং নর্মদা পাসওয়ান৷ সেই সময়ই সেখানে ছ’জন অপরিচিত ব্যক্তি হাজির হয়৷ পেট্রল ঢেলে সন্তোষ এবং নর্মদাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷ দগ্ধ অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা৷ চিৎকার শুনে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সন্তোষের৷ যদিও মৃত্যুর সঙ্গে এখনও পাঞ্জা লড়ছেন নর্মদা৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনিও প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছেন৷ আর তাই তাঁর বাঁচার সম্ভাবনাও খুব কম৷ সন্তোষ এবং নর্মদার পরিবারের তরফে অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পাসওয়ান পরিবারের বিরুদ্ধে চক্রান্ত চলছিল৷ আর তার জেরেই এই হামলা৷ পঞ্চায়েত নির্বাচনে মৌর্য পরিবারের সদস্যর কাছে পাসওয়ান পরিবারের সদস্য হেরে যাওয়ার পরই হামলার হুমকি পেয়েছিল পাসওয়ান পরিবারের সদস্যরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর এবার ‘উচিত শিক্ষা’ দেওয়ার নামেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হল পাসওয়ান পরিবারের দুই সদস্যকে!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.