Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

‘আমরা সবাই ওসামা’, আমেরিকাকে হুমকি লাদেন-পুত্রর

'আমরা সবাই ওসামা', হুমকি লাদেন-পুত্রের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৬, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৬, ১৮:৪৯

options
link
‘আমরা সবাই ওসামা’, আমেরিকাকে হুমকি লাদেন-পুত্রর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বাবার মৃত্যুর প্রতিশোধ নেব! তোমরা দেশে-বিদেশে যেখানেই থাকো না কেন, বেছে বেছে তোমাদের হত্যা করব আমরা! আমরা সবাই এক একজন ওসামা৷” ঠিক এই ভাষাতেই মার্কিনীদের হুঁশিয়ারি দিল ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন৷ এক অডিও বার্তায় হুমকিটি পোস্ট করা হয়েছে অনলাইনে৷ মার্কিন গোয়েন্দারা ‘ট্র্যাক’ করে অডিওটি খুঁজে পেয়েছেন৷

হামজা বিন লাদেন ২১ মিনিটের ওই অডিও বার্তায় জানিয়েছে, আমেরিকা ও তার বন্ধু রাষ্ট্রগুলির প্রতি জঙ্গিদের আক্রমণ জারি থাকবে৷ অডিও বার্তাটির শিরোনাম- “আমরা সবাই ওসামা৷” অডিও বার্তায় বলা হয়েছে, “প্যালেস্তাইন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়া-সহ সব মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে৷” ২০০১ সালের ১১ সেপ্টেম্বর পেন্টাগন হামলার মূলচক্রী ওসামা বিন লাদেনকে ২০১১ সালে খতম করে মার্কিন সেনাবাহিনীর বিশেষ দল৷ তার মৃত্যুর পর জঙ্গি সংগঠনগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দিচ্ছে হামজা লাদেন, অনুমান মার্কিন গোয়েন্দাদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.