Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কনস্টেবল স্বামীর মৃতদেহ কাঁধে বয়ে নজির স্ত্রীর

প্রথা ভাঙার চেয়ে, মানবিকতাকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্তে স্ত্রীর পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ২১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ২১:১১

options
link
কনস্টেবল স্বামীর মৃতদেহ কাঁধে বয়ে নজির স্ত্রীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতির কাঠিন্যই মানুষকে ব্যতিক্রমী করে তোলে৷ যেমন করেছে রাজস্থানের প্রত্যন্ত গ্রামের এই গৃহবধূকে৷ আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতোই মেয়ে লোচনকে নিয়ে রাজস্থানের প্রত্যন্ত গ্রাম আলওয়ারে বাস অঞ্জু যাদবের৷ স্বামী রাকেশ যাদব ছিলেন গুজরাত পুলিশের হেড কনস্টেবল৷

স্বামী গুজরাতে থাকায় মেয়েকে নিয়ে একাই গ্রামে বাস করতেন অঞ্জু৷ আচমকা খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাকেশ যাদবের৷ স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন অঞ্জু৷ মৃতদেহ যখন গ্রামে আনা হয় তখনও চোখের জল বাঁধ মানেনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু, স্বামীকে শেষযাত্রায় একা ছাড়তে চাননি অঞ্জু৷ তাই আত্মীয়-পরিজন-পড়শি থাকা সত্বেও এগিয়ে আসেন স্বামী মৃতদেহকে কাঁধ দিতে৷ বাকিদের সঙ্গে নিজেই স্বামীর মৃতদেহ বয়ে নিয়ে যান শ্মশান পর্যন্ত৷ সেখানে একমাত্র মেয়ে হিসেবে বাবার শেষকৃত্য সম্পন্ন করে মেয়ে লোচন৷ প্রতিবাদ নয় অঞ্জুর এই সিদ্ধান্তে পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন রাজস্থানের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.