Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

স্ত্রীর প্রতি মনোযোগী ছেলে, বউমাকে খুন করল শাশুড়ি

রাগ ও হিংসার বশবর্তী হয়ে ছেলের বউ এবং তাঁর মা’কে খুন করল শাশুড়ি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৬, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০১৬, ১৬:২৩

options
link
স্ত্রীর প্রতি মনোযোগী ছেলে, বউমাকে খুন করল শাশুড়ি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে তার দিকে বিশেষ নজর দিচ্ছেন না৷ বেশির ভাগ সময় স্ত্রী’র সঙ্গেই কাটাচ্ছেন৷ তাই রাগ ও হিংসার বশবর্তী হয়ে ছেলের বউ এবং তাঁর মা’কে খুন করল শাশুড়ি৷ মুম্বরা শহরে ঘটল এই নৃশংস ঘটনা৷

৫৬ বছরের রশিদা আকবর আলি ওয়াসানি সোমবার রাতে তাঁর পুত্রবধূ এবং বেয়ানকে গলা কেটে খুন করে৷ এদিন রাতে রশিদা সালমা মাকদুম ওয়াসানি এবং তাঁর মা শামিম লতিফ শেখকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে দেয়৷ এরপর তাঁদের গলা এবং কান কেটে নৃশংস ভাবে হত্যা করে সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে রশিদা৷ ছেলের বউ এবং বেয়ানকে হত্যা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে ৩০২ (হত্যা) ও ৩২৮ (অচৈতন্য করা) ধারায় মামলা রুজু করা হয়েছে৷

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, চার বছর আগে সালমা এবং রশিদার ছেলে মকদুম ওয়াসানির বিয়ে হয়৷ কয়েকদিন আগেই তাঁদের সন্তান হয়েছিল৷ অভিমানী মা’র দাবি, সন্তান হওয়ার পর থেকেই বউয়ের সঙ্গে বেশি সময় কাটাচ্ছিলেন ছেলে৷ আর সেই ক্ষোভেই এহেন কাণ্ড ঘটাল রশিদা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.