Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mumbai

‘স্টার বানিয়ে দেব’, সিনেমায় সুযোগ দেওয়ার নামে মহিলাকে একাধিকবার ধর্ষণ, যুক্ত বান্ধবীও!

নির্যাতিতার বান্ধবীই অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয় বলে অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১৭:৫০

options
link
‘স্টার বানিয়ে দেব’, সিনেমায় সুযোগ দেওয়ার নামে মহিলাকে একাধিকবার ধর্ষণ, যুক্ত বান্ধবীও! zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টার বানিয়ে দেব’। হিন্দি সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় নির্যাতিতার বান্ধবী, তাঁর স্বামী ও মেয়ের বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মুম্বইয়ের থানে এলাকার বাসিন্দা। ৩৪ বছর বয়সি মহিলার সিনেমা জগতে কাজ করার ইচ্ছা ছিল। সে কথা পরিবার ও কাছের লোককে জানিয়েছিলেন। সেই ঘটনা জানতে পারেন নির্যাতিতার বান্ধবী। সেই বান্ধবী নির্যাতিতাকে  জানায়, তার পরিচিত একজন রয়েছেন যার কি না, সিনেমার জগতের সঙ্গে ওঠাবসা রয়েছে। এরপরই অভিযুক্ত মহিলা ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নির্যাতিতার যোগাযোগ করিয়ে দেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে সিঙ্গাপুরের বাড়িতে নিয়ে গিয়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার মুম্বই-সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতা এ কথা তাঁর বান্ধবীকে জানালে, সাহায্য করা তো দূর উলটে বান্ধবীর স্বামী, এমনকী মেয়েও মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ। অবশেষে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাছে তদন্তকারীরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.