সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক মানহানির নোটিস পাঠালেন টাইমস নাউ চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী-সহ চ্যানেলের অন্যান্য আধিকারিকদের৷ ওই চ্যানেলে প্রচারিত খবরের জেরে তাঁর সম্মানহানি হয়েছে বলে দাবি করেছেন জাকির৷
(নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন দেখা যায় জাকির নায়েকের চ্যানেল?)
গত ১৬ জুলাই আইনজীবী মুবিন সোলকারের মাধ্যমে ওই নোটিস পাঠিয়েছেন জাকির৷ আইনজীবীর দাবি, ‘দ্য নিউজ আওয়ার ডিবেট’ শোয়ে সম্প্রচারিত খবরভিত্তিক অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে জাকির নায়েকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে৷ জাকির নায়েক পিস টিভির মাধ্যমে সংখ্যালঘুদের জঙ্গি ভাবধারায় অনুপ্রাণিত করেন বলে অভিযোগ৷ বাংলাদেশে আইএস জঙ্গি হামলাকারী জঙ্গিরা তাঁর অনুষ্ঠান দেখেই উদ্বুদ্ধ হয়েছে বলে অভিযোগ ওঠে৷ তারপরেই ভারত ও বাংলাদেশে একযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়৷ জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ কোথা থেকে পিস টিভির জন্য বিজ্ঞাপন আসত, কী ধরনের অনুষ্ঠান-মতবাদ সম্প্রচারিত হত তা খতিয়ে দেখেছেন গোয়েন্দারা৷ বেগতিক বুঝে দেশছাড়া হয়েছেন জাকির৷ তবে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাবি করেছেন তিনি নির্দোষ৷
(জাকির নায়েকের ডানা ছাঁটতে গোয়েন্দাদের ৯ স্পেশাল টিম)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন