Advertisement
Advertisement
কয়েকমাস আগে নামী রেস্তোরাঁয়া হানা দিয়ে মিলেছিল পচা-পোকাধরা মাছ-মাংস। এবার বড় দোকান থেকে কেনা রসগোল্লায় মিলল জ্যান্ত পোকা। কিলবিল করছে। ছোট্ট শিশুকে খাওয়াতে গিয়ে আঁতকে ওঠেন মা। মেয়ের রাতে রসগোল্লা খাওয়ার অভ্যাস থাকলেও সেই রাতে আর তা জুটল না। সবকিছু মোবাইলে ছবি তুলে ভিডিও রেকর্ডিং করে বাবা-কাকা ছোটেন ওই দোকানদারের কাছে। অভিযোগ শুনে দোকানদারের সাফাই, মিষ্টিতে পোকা থাকতেই পারে। বানানোর সময় চোখে পড়লে ফেলে দেওয়া হয়।