Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Mexico

মেক্সিকোতে ভেঙে পড়ল পেস্ট কন্ট্রোল বিমান, মৃত্যু ৩ আধিকারিকের

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৫, ১০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৫, ১০:৫৬

options
link
মেক্সিকোতে ভেঙে পড়ল পেস্ট কন্ট্রোল বিমান, মৃত্যু ৩ আধিকারিকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে  ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান। শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন আধিকারিকের। কিন্তু কীভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল , তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মেক্সিকো এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে বহুদিন ধরেই  ‘স্ক্রুওয়ার্ম’ নামে এক ধরণের পরজীবী মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। এই মাছিগুলি মূলত গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে। একটা সময় পর ওই গবাদি পশুদের মৃত্যু হয়। এই ‘স্ক্রুওয়ার্ম’-এর ফলেই মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার চাপেই সম্প্রতি ‘স্ক্রুওয়ার্ম’ দমন অভিযান শুরু করেছে মেক্সিকো।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ তাপাচুলা বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা সফরের পর চিয়াপাস রাজ্যের পাভেনকুলের কাছে বিমান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মেক্সিকোর বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেস্ট কন্ট্রোল বিমানটিতে দু’জন পাইটল এবং একজন কৃষিবিজ্ঞানী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এরকম ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.