Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাংলাদেশে জুড়ে অভিযান, গ্রেপ্তার ৪ জেএমবি জঙ্গি

উদ্ধার বিস্ফোরক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৭, ১২:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৭, ১২:০২

options
link
বাংলাদেশে জুড়ে অভিযান, গ্রেপ্তার ৪ জেএমবি জঙ্গি zoom

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে সমস্ত দেশজুড়ে চলছে জেহাদি ও মৌলবাদীদের বিরুদ্ধে অভিযান। বুধবার এমনই এক অভিযানে পুলিশের জালে পড়ে জঙ্গিসংগঠন জেএমবির চার সদস্য।

[ইস্যু ছাড়াই আন্দোলন-গুন্ডামি চলছে, বিরোধীদের কটাক্ষ মমতার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
পুলিশ সূত্রে খবর, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জঙ্গি বিরোধী অভিযান চালায় ‘র‌্যাব’। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে। ধৃতদের নাম হচ্ছে-আবু ইউশা (২৮), আনোয়ার হোসেন (৫০), মাহবুবুর রহমান (২৮) ও কাওসার (২৫)। বুধবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের কাচপুর ও মুন্সিগঞ্জের মাওয়ায় অভিযান চালানো হয়। ধৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী ও জেহাদি বই উদ্ধার করা হয়। জানা গিয়েছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু ইউশা ২০১২ সালে পড়াশোনা ছেড়ে জঙ্গিদলে যোগ দেয়।

[স্মার্টফোনে চার্জ থাকছে না? এখনই ‘আন-ইনস্টল’ করুন এই ১০ অ্যাপ]

উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে নদীয়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি ডেরায় পুলিশের অভিযানে নিহত হয় দুই জেএমবি জঙ্গি। এর আগে এপ্রিলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আবদুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। দুদিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই অভিযানের এক সপ্তাহের মাথায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আরেক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখানে সোয়াটের ‘অপারেশন ঈগল হান্ট’ শেষে গত ২৭ এপ্রিল চারজনের দেহ উদ্ধার হয়, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে নিহত হয় বলে পুলিশের দাবি।

[বাতিল সামগ্রী দিয়ে তৈরি উপহার মোদিকে পাঠালেন মহিলা অনুগামী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.