Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিকেশ ৪ জঙ্গি

গাজীপুরে দুই জন এবং টাঙ্গাইলে দুই জঙ্গি নিহত হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৬, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৬, ১৪:২২

options
link
র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে নিকেশ ৪ জঙ্গি zoom

সুকুমার সরকার, ঢাকা: সপ্তমীর সকালেই বাংলাদেশের পাশাপশি দুটি জেলায় এলিট ফোর্স র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ৪ জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার হারিনাল ও টাঙ্গাইল সদরের কাগমারিতে জঙ্গি আস্তানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)‌ সদস্যরা অভিযানে নামলে গুলি বিনিময় ঘটে। এতে গাজীপুরে দুই জন এবং টাঙ্গাইলে দুই জঙ্গি নিহত হয়।

গোপনে খবর পেয়ে শনিবার ভোরে গাজীপুরের হরিনালে আতাউর রহমানের বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে সকাল সাড়ে ৯ টারদিকে অভিযান শুরু হয়। এদিন সকালেই টাঙ্গাইল সদর উপজেলার কাগমারি আজহার মুন্সির বাড়িতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে দুই জঙ্গি নিহত হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন জানান, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.