সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির পীঠস্থানেই অশান্তির কালো মেঘ৷ থাইল্যান্ডের টাইগার টেম্পলের ফ্রিজ থেকে উদ্ধার হল ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে৷
পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় ব্যাঙ্ককের কাঞ্চনাবুরি প্রদেশের এই টাইগার টেম্পল৷ বছরভর পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ ব্যাঘ্রশাবকের সঙ্গে ছবি তোলেন সকলেই৷ কিন্তু, বহুদিন ধরেই মন্দিরের মধ্যে পশু পাচারের অভিযোগ আসছিল থাইল্যান্ডের বনবিভাগের কাছে৷
সেই তদন্তের ভিত্তিতে রাজ্যের বন দফতর বুধবার তল্লাশি চালায় মন্দিরে৷ রান্নাঘরের ফ্রিজ থেকে উদ্ধার হয় ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷ যা দেখে বিস্ময়ে হতবাক বন দফতরের আধিকারিকরা৷ কেন এতগুলি ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে? কেনই বা সবকটি মৃতদেহ ফ্রিজে জমিয়ে রাখা হয়েছিল? তা নিয়ে ধন্দে সকলেই৷
বিশেষজ্ঞদের ধারণা, প্রাচীন চিনাভেষজ ওষুধ তৈরি করতে বাঘের শরীরের নানা অংশ ব্যবহৃত হয়৷ এই কারণে সে দেশে বাঘের চাহিদা প্রচুর৷ অভিযোগ, সেখানে পাচারের উদ্দেশ্যেই জমিয়ে রাখা হয়েছিল ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন