Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mexico

মাটির তলা থেকে ৫৩টি ব্যাগে উদ্ধার দেহাংশ! উৎসবের মাঝেই মেক্সিকোয় হাড়হিম আতঙ্ক

কর্তৃপক্ষ দেহগুলি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২২, ১১:৩৯

options
link
মাটির তলা থেকে ৫৩টি ব্যাগে উদ্ধার দেহাংশ! উৎসবের মাঝেই মেক্সিকোয় হাড়হিম আতঙ্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে প্রেমিকা শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করেছিল আফতাব। এরাজ্যের বারুইপুরেও এক ব্যক্তিকে স্ত্রী ও পুত্র মিলে ৬ টুকরো করেছে। সুটকেস ভরতি দেহাংশ মিলেছে উত্তরপ্রদেশে। কিন্তু এবার মেক্সিকোর এক বিখ্যাত অঞ্চলে মাটির তলায় মিলল মানুষের দেহাংশ ভরা ৫৩টি ব্যাগ!

এই মুহূর্তে মেক্সিকোতে (Mexico) চলছে সার্ভান্তিনো ফেস্টিভ্যাল। এই সময়ই নিজের নিখোঁজ ভাইকে খুঁজতে বেরিয়ে ৩২ বছর বয়সি এক মহিলা এখানে পৌঁছেছেন। স্থানীয়দের দাবি, তাঁরা একটি কুকুরের মুখে মানুষের হাত দেখেছেন। এরপরই শুরু হয় মাটি খোঁড়া। আর তারপরই বেরিয়ে আসতে শুরু করে একের পর এক দেহাংশ। ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ৫৩ ব্যাগ ভরতি দেহাংশ উদ্ধার করেছেন। গত অক্টোবর থেকে শুরু করে মাসখানেক সময়ে এগুলির সন্ধান মিলেছে। কর্তৃপক্ষ দেহগুলি শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শিয়ালের গর্তে কাটা হাত? বারুইপুরে নিহত প্রাক্তন নৌসেনা কর্মীর দেহাংশের খোঁজে হন্যে পুলিশ]

নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার এক মহিলা সংস্থার প্রধান মেন্ডোজা বলছেন, ”যখন সারা পৃথিবীর লোক সার্ভান্তিনো উৎসব পালন করছে, তখন আমরা মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে চলেছি। প্রথমে আমার ধারণা হয়েছিল, এতে লাভ হবে না। লোকেরা অন্যত্র দেহ কবর দেয়।”
আসলে এই ধরনের ঘটনা মেক্সিকোতে খুব বিরল নয়। গত কয়েক মাসে গুয়ানাজুয়াতো নামের অঞ্চলে গণ হিংসার শিকার প্রায় ৩০০ দেহ উদ্ধার হয়েছে মাটির তলা থেকে।

গুয়ানাজুয়াতো থেকে ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত ইরাপুয়াটো। মেক্সিকো পুরসভার হিসেবে এটাই দেশের সবচেয়ে কম নিরাপদ অঞ্চলের মধ্যে দ্বিতীয়। সব মিলিয়ে ২০২২ সালের প্রথম ৯ মাসেই গুয়ানাজুয়াতোয় খুন হয়েছে ২ হাজার ৪০০টি। যা গোটা দেশের হত্যাকাণ্ডের ১০ শতাংশ। ওই একই সময়ে গায়েব হয়ে গিয়েছেন ৩ হাজার মানুষ। ফলে পর্যটকদের কাছে যতই আকর্ষণীয় হোক, এই অঞ্চল ঘিরে আতঙ্কের আবহ অনেক দিনেরই। যা নতুন মাত্রা পেয়েছে ৫৩ ব্যাগ ভরতি দেহাংশকে ঘিরে।

[আরও পড়ুন: সেনার সঙ্গে সরাসরি সংঘাতের পরিকল্পনা জঙ্গিদের? চিনা অ‌্যাকশন ক‌্যামেরা-ড্রোন উদ্ধারে জল্পনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.