Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
United Kingdom

UK Shootout ব্রিটেনে বন্দুকবাজের হামলায় ছড়াল চাঞ্চল্য, মৃত দুই মহিলা-সহ ৫

ঘটনায় মৃত্যু হয়েছে হামলাকারীরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১০:৫৭

options
link
UK Shootout ব্রিটেনে বন্দুকবাজের হামলায় ছড়াল চাঞ্চল্য, মৃত দুই মহিলা-সহ ৫ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের (Great Britain) রাস্তায় হামলা বন্দুকবাজের। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন পাঁচজন। তবে মৃত্যু হয়েছে বন্দুকবাজের। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। তবে বন্দুকবাজের পরিচয় এখনও সামনে আসেনি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কি না তাও জানা যায়নি।
জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের (England) প্লাইমাউথ এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, স্থানীয় এলাকার একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। এরপরই ওই বাড়ির এক মহিলা এবং তাঁর পাঁচ বছরের কন্যাকে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে রাস্তায় কুকুর নিয়ে হাঁটতে থাকা দু’জনকেও গুলি করে সে। পরবর্তীতে আরও এক মহিলাকে গুলি করে ওই বন্দুকবাজ। পরবর্তীতে ওই বন্দুকবাজেরও মৃতদেহ উদ্ধার হয়। তবে পুলিশের গুলিতে মৃত্যু নাকি, সে নিজেই আত্মহত্যা করেছে, তা এখনও স্পষ্ট নয়।

[আরও পড়ুন: Afghanistan: অবশেষে নতিস্বীকার, তালিবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব Ghani সরকারের]

ডেভন অ্যান্ড কর্নওয়েল পুলিশের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনায় দুই মহিলা এবং তিনজন পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া বন্দুকবাজও মারা গিয়েছে। এই ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল। তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: Coronavirus: ভয়ে কাঁপছে China, বাড়ি থেকে বেরলেই দরজায় লোহার পাতের আগল দিচ্ছে সরকার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.