Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মেক্সিকোয় শিক্ষক বিক্ষোভে আততায়ীর গুলি, নিহত ৬

বিক্ষোভরত শিক্ষক ও পুলিশের সঙ্ঘর্ষের মাঝেই গুলিবর্ষণ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৪:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৪:৩০

options
link
মেক্সিকোয় শিক্ষক বিক্ষোভে আততায়ীর গুলি, নিহত ৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের শিক্ষাক্ষেত্রে অশান্তির কালো মেঘ৷ এবারে অশান্তি ছড়িয়েছে মেক্সিকোয়৷ বিক্ষোভরত শিক্ষক ও পুলিশের সঙ্ঘর্ষের মাঝেই গুলিবর্ষণ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর৷ রবিবারের এই ঘটনায় নিহত ৬, আহত শতাধিক৷ আহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক৷

ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয়৷ সেখানেই সরকারের শিক্ষা সংস্কারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল ন্যাশনাল এডুকেশন ওয়ার্কাস কো-অর্ডিনেটর নামে এক শিক্ষক সংগঠন৷ প্রায় এক সপ্তাহ ধরে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিল সংগঠনটি৷ সেই অবস্থান তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মেক্সিকো পুলিশ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই বচসার মধ্যেই হঠাৎ চলে গুলি৷ ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে জনতা৷ নিহত ছয় জনের মধ্যেই তিন জনের শরীরে বুলেট পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে৷ এদিকে প্রথমে গুলি চালনার কথা অস্বীকার করেলও পরে তা স্বীকার করে নেওয়া হয় মেক্সিকো পুলিশের পক্ষ থেকে৷ আহত প্রায় একশোরও বেশি মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.