Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মন্দিরের পাশের বাগানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

রাতেই ওই প্রৌঢ়কে খুন করে মন্দিরের পাশের বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ১৩:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ১৩:৪৫

options
link
মন্দিরের পাশের বাগানে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য zoom

সুকুমার সরকার, ঢাকা:  দুর্গাপুজোর ঠিক মুখেই ফের হিন্দু হত্যার ঘটনা ঘটল বাংলাদেশে৷  ঠাকুরগাঁও জেলাশহরের শ্মশানকালী মন্দিরের পাশের বাগানে এক প্রৌঢ়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় অধিবাসীরা৷ পরে পুলিশকে খবর দিলে তারা এসে দেহ উদ্ধার করে৷

পুলিশ সূত্রে খবর, মৃত প্রৌঢ়ের নাম গোকুল চন্দ্র দাস (৫০)৷ পেশায় সাইকেল সারাইয়ের কাজ করতেন তিনি৷ তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে৷ রাতেই ওই প্রৌঢ়কে খুন করে মন্দিরের পাশের বাগানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে গেলেও, এ ঘটনা হত্যা কি না তা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নানা কারণেই বাংলাদেশে পরপর হিন্দু হত্যার ঘটনা ঘটছিল৷ পুজোর মুখে আবারও হিন্দু হত্যার ঘটনা মাথাচাড়া দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.