Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

চাবুকে, ধর্ষণে বিদ্রোহীদের সবক শেখাচ্ছে তুরস্ক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশ আগে ইস্তানবুলে সেনা অভ্যুত্থানের ঘটনায় ঝড় উঠেছিল সারা পৃথিবীতে৷ মানববন্ধনে সে অভ্যুত্থান ঠেকিয়েছে জনতা৷ তবে এবার আবার খবরের শিরোনামে তুরস্ক৷ অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ধরা পড়া বন্দিদের যেভাবে চাবকে, ধর্ষণ করে সবক শেখাচ্ছে তুরস্ক, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়া জুড়েই৷ ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ নামে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই দাবি তুলেছে৷ সংস্থাটির … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/world/according-to-amnesty-after-failed-turkey-coup-detainees-beaten-and-raped/pid/12155/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "চাবুকে, ধর্ষণে বিদ্রোহীদের সবক শেখাচ্ছে তুরস্ক!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৬, ১৬:৩২

options
link
চাবুকে, ধর্ষণে বিদ্রোহীদের সবক শেখাচ্ছে তুরস্ক! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশ আগে ইস্তানবুলে সেনা অভ্যুত্থানের ঘটনায় ঝড় উঠেছিল সারা পৃথিবীতে৷ মানববন্ধনে সে অভ্যুত্থান ঠেকিয়েছে জনতা৷ তবে এবার আবার খবরের শিরোনামে তুরস্ক৷ অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় ধরা পড়া বন্দিদের যেভাবে চাবকে, ধর্ষণ করে সবক শেখাচ্ছে তুরস্ক, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দুনিয়া জুড়েই৷

‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ নামে এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই দাবি তুলেছে৷ সংস্থাটির দাবি, বিদ্রোহী সন্দেহে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের উপর চলছে অমানবিক অত্যাচার৷ এই মুহূর্তে সেনা-সহ কয়েক হাজার মানুষ রাষ্ট্রের হাতে বন্দি৷ তাঁদের জিজ্ঞাসাবাদ ইত্যাদির সময়সীমা চারদিন থেকে বাড়িয়ে তিরিশ দিন করা হয়েছে৷ ফলে জেল হেফাজতেই থাকতে হবে বন্দিদের৷ এমনটাই নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷ আর এই পর্বেই অত্যাচার চলছে বলে দাবি ওই সংস্থার৷ এমনকী বন্দি মহিলাদের ধর্ষণও করা হচ্ছে নির্বিচারে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বন্দিদের যে মৃত্যুদণ্ড হতে পারে, এ ব্যাপারে অনেকেই নিশ্চিত৷ তবে এই অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে মানবাধিকার সংগঠনটি৷ সংগঠনের ইউরোপিয়ান ডিরেক্টর জন ডালহৌসিন এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের উচিত এই অমানবিক ঘটনা বন্ধ করা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.