Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Amazon

বিশ্বজুড়ে বিপর্যস্ত অ্যামাজন ওয়েব সার্ভিসেস, থমকে গেল বহু ওয়েবসাইট

অ্যামাজনের তরফেও পরিষেবায় বিঘ্নের কথা স্বীকার করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৮:৩৯

options
link
বিশ্বজুড়ে বিপর্যস্ত অ্যামাজন ওয়েব সার্ভিসেস, থমকে গেল বহু ওয়েবসাইট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে বিপর্যস্ত হয়ে পড়ল অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুএস)। সোমবার হঠাৎই বিশ্বব্যাপী তাদের সার্ভিস বন্ধ হয়ে যায়, ফলে এক ধাক্কায় হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন সমস্যার মুখে পড়েন। ওয়েবসাইট কর্মক্ষমতা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, ১৫ হাজারেরও বেশি ব্যবহারকারী এই বিভ্রাটের শিকার হয়েছেন। অ্যামাজনের তরফেও পরিষেবায় বিঘ্নের কথা স্বীকার করা হয়েছে।

সংস্থার স্টেটাস পেজে জানানো হয়েছে, “আমরা আমেরিকার ইস্ট-১ রিজিওনে একাধিক এডব্লিউএস পরিষেবায় ত্রুটি এবং লেটেন্সি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করছি।” ডাউন ডিটেক্টরের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ (ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে) এই বিভ্রাট শুরু হয়। হঠাৎই সাইটে বিপুল সংখ্যক আউটেজ রিপোর্ট জমা হতে থাকে। এডব্লিউএস-এর ওপর নির্ভরশীল একাধিক জনপ্রিয় অ্যাপ ও সাইট- যেমন স্ন্যাপচ্যাট, রবলক্স, ফোর্টনাইট, ডুয়োলিংগো এবং রিং-এরও পরিষেবা ব্যাহত হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, “একাধিক পরিষেবায় ত্রুটির হার বেড়েছে। এই সমস্যার প্রভাবে এডব্লিউএস সাপোর্ট সেন্টার বা সাপোর্ট এপিআই-এর মাধ্যমেও কেস তৈরি করা বাধা পেতে পারে। আমরা সক্রিয়ভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি এবং মূল কারণ চিহ্নিত করার কাজ চলছে।” এদিকে, জনপ্রিয় সার্চ ও চ্যাট প্ল্যাটফর্ম পারপ্লেক্সিটিএআই-ও এই বিভ্রাটের কারণে পরিষেবা বন্ধ রেখেছে। সংস্থার সিইও অরবিন্দ শ্রীনিবাস এক্স-এ জানিয়েছেন, পারপ্লেক্সিটি এখন ডাউন রয়েছে। এর মূল কারণ এডব্লিউএস-এর সমস্যা।” ক্লাউড পরিকাঠামোর উপর বহু পরিষেবা নির্ভরশীল হওয়ায় এই ধরনের বিশ্বব্যাপী বিপর্যয় একাধিক প্ল্যাটফর্মে একযোগে প্রভাব ফেলতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.