Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভারত মহাসাগরের নিচে লুকিয়ে আস্ত একটি মহাদেশ!

এই হারিয়ে যাওয়া মহাদেশ নিয়ে এখনও গবেষণা চলছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১১:৫৮

options
link
ভারত মহাসাগরের নিচে লুকিয়ে আস্ত একটি মহাদেশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর তিনভাগ জল৷ আর একভাগ স্থল৷ সাত সমুদ্র এবং পাঁচটি মহাদেশের নিরিখে এই হিসেবই জানে বিশ্ববাসী৷ কিন্তু এবার কি সেই হিসেব পাল্টাতে চলেছে? কারণ আরও একটি মহাদেশের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা৷ ভারত মহাসাগারের নিচেই নাকি লুকিয়ে রয়েছে একটি আস্ত মহাদেশ৷

(বাজেটে স্বস্তি মধ্যবিত্তের, ২.৫ থেকে ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কর কমল ৫%)

২০ কোটি বছর আগে গন্দোয়ানা মহাদেশ ভেঙে জন্ম হয়েছিল দেশ ও মহাদেশ৷ বিজ্ঞানীরা জানাচ্ছেন, সেই সময়ই মহাসাগরের অতল গভীরে হারিয়ে গিয়েছিল আরেকটি টুকরো৷ যা মরিশাসে ভারত মহাসাগরের নিচে অবস্থান করছে৷ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে যখন আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা আলাদা হয়ে ভারত মহাসাগর তৈরি হয়েছিল, তখন এই হারিয়ে যাওয়া টুকরোর সমাধি ঘটেছিল৷ দক্ষিণ আফ্রিকার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তাঁরা মহাদেশের ভেঙে যাওয়ার ইতিহাস নিয়ে গবেষণা করছেন৷ যাতে পৃথিবীর ভৌগলিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে৷ সেই গবেষণার সময়ই মরিশাসে এমন কিছু পাথর পাওয়া গিয়েছে, যা কোটি কোটি বছর পুরনো৷ মরিশাসে ৯০ লক্ষ বছরের চেয়ে পুরনো কোনও পাথরের সন্ধান পাওয়ার ঘটনা বিরল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(বিমানবন্দরে স্তন্যদান করে মাতৃত্বের পরিচয় দিতে হল মহিলাকে)

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন তাঁদের হাতে এসে পৌঁছেছে প্রায় ২০ কোটি বছর পুরনো পাথর বা গোমেদ৷ যদিও মহাদেশটি সম্পর্কে বিশেষ বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি৷ এই হারিয়ে যাওয়া মহাদেশ নিয়ে এখনও গবেষণা চলছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.