Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাংলাদেশে সাংসদ খুনে আটক ১০, তদন্তের আশ্বাস হাসিনার

খুনিদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২১, ১৪:৫৯

options
link
বাংলাদেশে সাংসদ খুনে আটক ১০, তদন্তের আশ্বাস হাসিনার zoom

সুকুমার সরকার, ঢাকা: শাসকদলের সাংসদ হত্যার প্রতিবাদে রবিবারও বনধ চলছে বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়৷ এখনও থমথমে গোটা এলাকা৷ মনজুরুল ইসলাম লিটনের হত্যার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ খুনিদের অবিলম্বে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি৷

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার নিজের বাড়িতে হামলার শিকার হন আওয়ামি লিগ নেতা লিটন৷ সন্ধ্যায় নমাজের পর মোটর সাইকেলে করে এসে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে চলে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাংসদের লাশ নেওয়া হয় জেলার পুলিশ লাইনসে৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়৷ তারপর হেলিকপ্টারে করে লিটনের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ সন্দেহজনক ১০ জনকে আটক করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি৷ প্রসঙ্গত, কিছুদিন আগে ১২ বছরের এক শিশুকে গুলি করে গোটা দেশে সমালোচিত হন সাংসদ লিটন৷ গ্রেপ্তার হয়ে কিছু দিন জেলে ছিলেন তিনি৷ সম্প্রতি জামিনে ছাড়া পান৷

(বাংলাদেশের গাইবান্ধায় গুলিতে খুন শাসকদলের সাংসদ)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.