সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা৷ এবারে কীর্তন গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী৷ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি মহিলারাও৷
বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বাংলাদেশের সিলেটে৷ সেখানকার এক ইস্কন মন্দিরে কীর্তন চলছিল৷ স্থানীয় এক মসজিদের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি এসে তা বন্ধ করতে বলেন৷ এতে তাঁদের ধর্মাচরণে অসুবিধা হচ্ছে বলে জানান তাঁরা৷
তবে কীর্তন বন্ধ করতে রাজি হননি ইস্কনের অনুরাগীরা৷ এই নিয়েই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়৷ বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়৷ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ আহতদের মধ্যে মহিলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ দুই পক্ষের সংঘর্ষ থামাতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে হয় পুলিশকে৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন