Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Modi-Jinping

‘প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করতে শিখুন’, ব্রিকসের মঞ্চে জিনপিংকে বার্তা মোদির

আর কী কথা হল দুই রাষ্ট্রনায়কের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৩, ০৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৩, ০৯:৩৩

options
link
‘প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করতে শিখুন’, ব্রিকসের মঞ্চে জিনপিংকে বার্তা মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল। ব্রিকস সামিটের ফাঁকে কি দ্বিপাক্ষিক কোনও বৈঠকে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)? তেমন কিছু না হলেও জিনপিংয়ের সঙ্গে করমর্দন করতে ও কথা বলতে দেখা গিয়েছে মোদিকে। কী কথা হল দুই রাষ্ট্রনায়কের? জানিয়েছে বিদেশ মন্ত্রক।

বিদেশ সচিব বিনয় কওত্রা জানাচ্ছেন, জিনপিংকে সাফ বার্তা দিয়েছেন মোদি। নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখা কতটা দরকার, সেই বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জিনপিংকে বলেছেন, ভারত ও চিনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য নিয়ন্ত্রণরেখার সম্মান ধরে রাখা জরুরি। তিনি চিনা প্রেসিডেন্টকে বার্তা দিয়েছেন বেজিং যেন তা করে। তাহলেই সমস্যার সমাধান ঘটানো সম্ভব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চন্দ্রযান ৩’র সাফল্যে রাজ্য বিধানসভায় আলোচনা প্রস্তাব, ধন্যবাদজ্ঞাপন ইসরোর বিজ্ঞানীদের]

এদিকে বেজিংয়ের তরফেও বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই রাষ্ট্রনায়ক সামিটের ফাঁকে কথাবার্তা বলেছেন। দুই দেশের সম্পর্কে কীভাবে উন্নতি ঘটানো যায়, তা নিয়ে যেমন কথা হয়েছে তেমনই কথা হয়েছে অন্যান্য বিষয়েও, যেখানে দুই দেশেরই স্বার্থ জড়িত।

উল্লেখ্য, ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে প্রায় দেড় দশক আগে তৈরি হয়েছিল ব্রিকস গোষ্ঠী। মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে সেই জোটের পঞ্চদশ শীর্ষ সম্মেলন। যা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার, ২৪ আগস্ট । প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সম্মেলনে যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জোহানেসবার্গে পৌঁছে যান মোদি। যোগ দিয়েছিলেন ব্রিকস বিজনেস ফোরামের শীর্ষ সংলাপে।

[আরও পড়ুন: ‘যোগী আদিত্যনাথের মতো এনকাউন্টার করা উচিত’, মাটিগাড়া ধর্ষণ-খুনে বিস্ফোরক শুভেন্দু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.