সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শো চলাকালীনই সঞ্চালকের গালে কষিয়ে চড় মারলেন আমন্ত্রিত মহিলা৷ ব্রাজিলের টিভি চ্যানেলে লাইভ শো চলছিল তখন৷ আর সেই শোতেই ঘটল এই কাণ্ড৷ ত্বক ও শরীরচর্চা বিষয়ক এই অনুষ্ঠানে সঞ্চালক বিশ্রীভাবে আমন্ত্রিত যুবতীর নিতম্বে হাত দিতে বেজায় চটে যান তিনি৷ বার দুয়েক সঞ্চালককে এমন কাজ করতে মানা করার পর রাগের বশে সঞ্চালকের গালে কষিয়ে চড় মারেন তিনি৷ এরপর অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি৷

এই ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, রেসসা টেক্সাইরো ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন নিজের সুন্দর চেহারার জন্য৷ তাঁর সুঠাম চেহারার জন্যই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ আর সেই অনুষ্ঠানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়৷ সানসস্ক্রিনের ব্যবহার কীভাবে করা উচিত, তা দেখাতে গিয়েই মহিলার পশ্চাতে বার দুয়েক হাত বুলোয় সঞ্চালক৷ আর এতেই বেজায় রেগে যান রেসসা৷ দু’বার তিনি সঞ্চালককে এমন কাজ করতে নিষেধ করলেও, সঞ্চালক তাঁর কথায় পাত্তা দেয়নি৷ আর তারপরই রাগের বশে সঞ্চালককে চড় মারেন তিনি৷ রাগে ফুঁসতে ফুঁসতে সেট ছেড়ে বেরিয়েও যান তিনি৷

এই ঘটনা প্রকাশ্যে আসায় স্বভাবতই বিতর্কের পারদ চড়েছে৷ সঞ্চালকের এই ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে৷
(OMG! এই শতকের শেষেই বিলুপ্ত হবে অর্ধেক প্রাণিজগত!)
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন