সুকুমার সরকার, ঢাকা: দীর্ঘদিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের জালে আটকা পড়ল খাগড়াগড় কাণ্ডের মূল অভিযুক্ত নাসিরুল্লাহ ওরফে সোহেল মাহফুজ। শনিবার রাতে মুর্শিদাবাদ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সাগরেদ-সহ ওই জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু বর্ধমানের খাগড়াগড় কাণ্ড নয়, ঢাকার গুলশন হোলি আর্টিজান রেস্তরাঁয় সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত নাসিরুল্লাহ।
[বসিরহাট যাওয়ার পথে গ্রেপ্তার মীনাক্ষী লেখি-সহ ৩ বিজেপি সাংসদ]
এতদিন নাসিরুল্লাহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে পালিয়ে বেড়াচ্ছিল। অতীতেও দেখা গিয়েছে যে জঙ্গিরা লোকচক্ষুর অন্তরালে থাকতে ছদ্মনাম ব্যবহার করে থাকে। সূত্রের খবর, সেই হোলি আর্টিজান হামলায় গ্রেনেড সরবরাহ করে। পুলিশ জানিয়েছে, নাসিরুল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির কমান্ডার। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম জানান, গভীর রাতে দিকে শিবগঞ্জের পুশকিনি এলাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃত জঙ্গিদের নাম হাফিজ, জামাল ও জুয়েল।
২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান হামলায় ৪ পুলিশ আধিকারিক-সহ ২২ জন নিহত হয়। নাসিরুল্লাহকে ঢাকা নিয়ে আসা হয়েছে। অন্য তিন জঙ্গিকে চাঁপাইনবাবগঞ্জের আদালতে হাজির করা হয়। এই চার জনের নামেই বাংলাদেশের বিভিন্ন স্থানে বহু মামলা রয়েছে। জঙ্গি আবু কালামের বিষয়ে তদন্ত করতে গিয়ে ওই জঙ্গিদের নাম উঠে আসে। আবু কালাম ও তার তিন জন সহযোগী গত এপ্রিল মাসে শিবগঞ্জেই পুলিশের এক অভিযানে নিহত হয়।
[‘দাঙ্গা যাদের ধর্ম তারা আমার বন্ধু নয়’]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন